‘ডিজিটাল পার্লামেন্টের মধ্য দিয়ে ডিজিটাল লিডারশিপ গড়ে উঠবে’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘ডিজিটাল পার্লামেন্টের মধ্য দিয়ে ডিজিটাল লিডারশিপ গড়ে উঠবে’





স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিগত দশ বছরে দেশে ডিজিটাল রুপান্তরে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। ইতিমধ্যে ডিজিটাল পার্লামেন্ট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগের মধ্যে দিয়ে ডিজিটাল লিডারশিপ গড়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বুধবার জাতীয় সংসদে তার কার্যালয়ে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন।

সাক্ষাৎকালে তারা ডিজিটাল পার্লামেন্ট বাস্তবায়ন অগ্রগতি, ডিজিটাল সার্ভিস ডিজাইন ও সংসদ সদস্যদের জন্য আইসিটি প্রশিক্ষণ নিয়ে আলোচনা করেন।



স্পিকার বলেন, ডিজিটাল পার্লামেন্ট বাস্তবায়ন হলে সময় ও অর্থের সাশ্রয় হবে। একই সাথে সংসদ সদস্যরা সার্বক্ষণিক পার্লামেন্ট কার্যক্রমে সংযুক্ত থাকতে পারবেন। স্যোশাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে নিজ এলাকার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি জনগণের সাথে নিবিড় সম্পর্কও গড়ে তুলতে সক্ষম হবেন।

আগামী জুলাইয়ে সকল সংসদ সদস্যদের অংশগ্রহণে ‘ডিজিটাল বাংলাদেশ: স্টোরি অব ট্রান্সফরমেশন’ শীর্ষক কর্মশালা আয়োজন করা হবে। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মর্মে জুনাইদ আহমেদ পলক এমপি স্পিকারকে অবহিত করেন।



তিনি বলেন, সংসদ সদস্যদের পাশাপাশি তাদেরকে সহায়তা প্রদানকারীদেরকেও প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল লিটারেসিতে দক্ষ করে তোলা হবে।

এ সময় প্রতিমন্ত্রী ‘ইন্ট্রিগ্রেটেড ডিজিটাল সার্ভিস প্ল্যাটফরম ফর বাংলাদেশ পার্লামেন্ট সেক্রেটারিয়েট’ এর ডিজিাইন স্পেসিফিকেশন এর কপি স্পিকারকে হস্তান্তর করেন।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান ও এটুআই প্রকল্পের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই