ঘটকদের জন্য দুঃসংবাদ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঘটকদের জন্য দুঃসংবাদ





আপনি কি সম্প্রতি বিয়ে করতে চাচ্ছেন? কিংবা আপনি কি ঘটকালি পেশার সঙ্গে জড়িত? তবে এবারের বাজেট আপনার জন্য নিয়ে এসেছে দুঃসংবাদ।

আজ ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি ক্ষমতাসীন সরকারের চলতি মেয়াদের প্রথম এবং দেশের ৪৮তম বাজেট। বাজেটে টেলিভিশন ও অনলাইন মাধ্যমে ঘটকালি ও জ্যোতিষী সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে।



এই প্রস্তাব পাস হলে ঘটকালি ও জ্যোতিষী পেশায় নিয়োজিতদের দিতে হবে কর। আর সেবা গ্রহীতাদের গুণতে হবে বাড়তি অর্থ।



কোন মন্তব্য নেই