এ জন্মে আর দেখা হলো না বিদিশা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এ জন্মে আর দেখা হলো না বিদিশা

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শোকাহত তার সাবেক স্ত্রী বিদিশা।

বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বিদিশা। সাবেক স্বামীর মৃত্যুতে আক্ষেপ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। 

ফেসবুকে প্রোফাইল ছবিও পাল্টে বসিয়েছেন কালো ব্যাজ।

ফেসবুকে বিদিশা লিখেছেন, ‌'এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম, আর তুমিও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়ত অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি।'

দেড় দশক আগে বিদিশার সঙ্গে এরশাদের বিয়ে হয়। তাদের একমাত্র ছেলে শাহতা জারাব (এরিক এরশাদ)। বিয়ের কয়েক বছরের মধ্যে এরশাদ ও বিদিশার বিচ্ছেদ ঘটে।



রোববার সকাল পৌনে ৮টায় ঢাকার সিএমএইচ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ১০ দিন ধরে এই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। 

গত ৪ জুলাই থেকে লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ। তিনি রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছিলেন। তার আগে গত ২২ জুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়।

কোন মন্তব্য নেই