ওয়ালটনে চাকরি করার নতুন সুযোগ আসছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ওয়ালটনে চাকরি করার নতুন সুযোগ আসছে


নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম। প্রতিষ্ঠানটিতে ‘কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করতে পারেন।

পদের নাম

কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা


যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর পূর্ববর্তী কাজের এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন। সঙ্গে প্রার্থীর বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা এবং মাইক্রোসফট অফিসে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর  চাপ এবং চ্যালেঞ্জের মধ্যে কাজের মানসিকতা প্রয়োজন। আবেদনের জন্য বয়স ন্যূনতম ২২ বছর হতে হবে।

বেতন স্কেল

বেতন আলোচনা সাপেক্ষে।

আবেদনের প্রক্রিয়া

প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।


আবেদনের শেষ তারিখ

আবেদন করা যাবে আগামী ১৯ জুলাই, ২০১৯ পর্যন্ত।

সূত্র : বিডিজবস

কোন মন্তব্য নেই