এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা



অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এসকে সিনহা) ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকায় মামলাটি দায়ের করা হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন এ মামলার বাদী।

দুদক সচিব দিলোয়ার বখত মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


দুদকের মামলায় সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

কোন মন্তব্য নেই