সেরেনাকে হারিয়ে উইম্বলডন জিতলেন হালেপ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সেরেনাকে হারিয়ে উইম্বলডন জিতলেন হালেপ





উইম্বলডনে ৭ বারের চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসের ছোয়া হলো না অস্ট্রেলিয়ার কিংবদন্তি টেনিস তারকা মার্গারেট কোর্টকে। ২৩ গ্রান্ড স্লাম জয়ী সেরেনাকে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনের চ্যাম্পিয়ন সিমোনা হালেপ। আর তাতে অপেশাদার যুগ ও উন্মুক্ত যুগ মিলিয়ে ২৪টি গ্র্যান্ড স্লাম জেতা কিংবদন্তি টেনিস তারকা মার্গারেট কোর্টের থেকে ১ গ্রান্ড স্লাম পিছিয়ে রইলো মার্কিন ‘কৃষ্ণকলি’ সেরেনা। শনিবার অল ইংল্যান্ড ক্লাবে প্রথম রোমানিয়ান হিসেবে বিজয় মুকুট পরেন ইতিহাস গড়লেন হালেপ।

১১ নম্বরে থাকা সেরেনাকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন হালেপ। মাত্র ৫৬ মিনিটে খেলা শেষ করেছেন রোমানিয়ান এই তারকা। তাতে জিতলেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। গত বছর ফ্রেঞ্চ ওপেনে প্রথম গ্র্যান্ড স্লাম অর্জন করেন তিনি। হালেপের দাপট দেখে বিস্মিত মার্গারেট কোর্টও, ‘সে সত্যিই মুগ্ধকর খেলা খেলেছে।


সিমোনা, অভিনন্দন তোমাকে।’

প্রথম বারের মতো উইম্বলডনের শিরোপা জেতাটা যে কারও কাছেই একটা বিশেষ মুহূর্ত। ব্যতিক্রম নয় হালেপের কাছেও। শিরোপা জেতার পর তিনি বলেন, ‘এই ম্যাচের আগে আমার পেটের অবস্থা খুব একটা ভালো ছিল না। কিন্তু আমি কোর্টে এসে নিজের সেরাটা দিয়েছি। এটা সত্যিই বিশেষ একটা মুহূর্ত, আমি কখনোই এই দিনটা ভুলব না। এটা আমার মায়ের স্বপ্ন ছিল। যখন আমার বয়স ১০ বা ১২ ছিল, তখন তিনি বলেছিলেন, আমাকে উইম্বলডনের ফাইনাল খেলতে হবে।’ 


কোন মন্তব্য নেই