আগামী মাসে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আগামী মাসে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার





মালয়েশিয়ার শ্রমবাজার আগামী মাসে আবারও খুলবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রবিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়  মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ আশার কথা জানান। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত ডিসেম্বর মাস থেকে মালয়েশিয়া নতুন করে জনশক্তি নিচ্ছে না। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা সমন্বিত সমঝোতা তৈরি করছেন। প্রধানমন্ত্রী মাহাথির নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে কীভাবে নেবেন তা ঠিক করছেন। তিনি আশা করছেন, আগস্ট মাসে দরজা আবার খুলে যাবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধান বিশেষ পেয়েছে। তিনি আরো বলেন, এ বছরের শেষ দিকে বা আগামী বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরে আসতে পারেন। এ বছরের শেষ দিকে বাংলাদেশে একটি ইভেন্ট আছে। আগামী বছর আসলে মাহাথির যেন ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠানে আসেন সে ব্যাপারে মালয়েশিয়াকে বাংলাদেশ অনুরোধ করেছে।


কোন মন্তব্য নেই