গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, নিহত ২ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজীপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক খাদে, নিহত ২





গাজীপুর মহানগরের দক্ষিণখানে ট্রেনের ধাক্কায় একটি খালি ড্রামট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এসময় দুই ব্যক্তি আহত হয়েছে। রোববার ভোরে দক্ষিণখান এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলইে একজন নিহত হন। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানকি ৪০ বছর।

আহতদরে মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেলোয়ার হোসেন (৩২) নামে একজন ঠিকাদার মারা গেছেন। আহত একজনরে নাম শাহীন। অপর জনরে নাম-পরিচয় পাওয়া যায়নি।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র অফসিার মো. আতকিুর রহমান জানান, রোববার ভোরে গাজীপুর মহানগরের দক্ষিণখান এলাকার একটি রেলক্রসিং দিয়ে খালি একটি ড্রামট্রাক অতক্রিম করছিল। এ সময় ঢাকাগামী মৈত্রী ট্রেনেরে সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে ট্রাকের চাপা পড়ে একজন ঘটনাস্থলে নিহত ও হাসপাতালে নেবার পর একজন মারা যায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ ও আহতদরে উদ্ধার করে হাসপাতালে পাঠান।



সদর থানা ওসি সমির চন্দ্র সূত্রধর জানান, কলকাতা থেকে ঢাকাগামী আন্তঃনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ভোর ৪টার দিকে জয়দেবপুর স্টেশন পার হয়ে ধীরাশ্রম এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর বিকল হয়ে যাওয়া বালুভর্তি একটি ড্রামট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরেকজন মারা যান। তারা ওই ট্রাকের চালক ও সহকারী ছিলেন। দুর্ঘটনায় ড্রাম ট্রাকটি দুমড়ে মুচড়ে গেছে।

কোন মন্তব্য নেই