বিশ্বকাপের লিগ পর্ব থেকেই পাকিস্তানের বিদায়
দ্বাদশ বিশ্বকাপের লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো পাকিস্তানকে। শুক্রবার লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সময়েই পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়।
টস জিতে প্রথমে ব্যাট করে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩১৫ রান করে পাকিস্তান। তাই রান রেট বাড়ানোর জন্য সেমিফাইনালে খেলতে হলে বাংলাদেশকে ৭ রানে গুটিয়ে দিতে হতো পাকিস্তানের বোলারদের।
কিন্তু ৩১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিজেদের ইনিংসের ১ দশমিক ৫ বলে ৮ রান তুলে নেয় বাংলাদেশ। আর তখনই বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যায়।
ফলে চতুর্থ ও শেষ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত হয় নিউজিল্যান্ডের। এর আগে বিশ্বকাপের শেষ চারের টিকিট নিশ্চিত করে অস্ট্রেলিয়া, ভারত ও স্বাগতিক ইংল্যান্ড।
খবর: বাসস

কোন মন্তব্য নেই