প্রথম সেমির রিজার্ভ ডেতেও বৃষ্টি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রথম সেমির রিজার্ভ ডেতেও বৃষ্টি




গতকাল মাঠে গড়িয়েছে এবারের নিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। আর তাতে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্থান। তবে মীমাংসা হয়নি ম্যাচের। কারণ তাতে বাধ সাধে বৃষ্টি। আর তাই অমীমাংসিত অবস্থায় রয়ে গেছে ম্যাচটি। গতকাল খেলা হয়েছিল ৪৬.১ ওভার। আর তাতে ৫ উইকেট হারিয়ে ২১১ রান তুলেছিল নিউজিল্যান্ড। তাই ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজ।



তবে আজো শঙ্কা আছে বৃষ্টির। এমনটাই জানিয়েছে ম্যানচেস্টার আবহাওয়া দপ্তর। বাংলাদেশ সময় বেলা দুপুর দেড়টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত সেখানকার আকাশ কালো মেঘে ঢাকা থাকবে। আর তা বৃষ্টি হয়ে ঝড়ে পড়বে সাড়ে ৫ টার দিকে। অবশ্য সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত কমতে পারে বর্ষণের মাত্রা। তবে রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত আবারো দেখা মিলবে বৃষ্টির।



তাই চিন্তা রয়েছে এ ম্যাচ নিয়ে। তবে শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ম্যাচ হলেও তা কিছুটা সমস্যাজনক হবে ভারতের জন্য। কারণ বৃষ্টিবিঘ্নিত পিচ কিছুটা বৈরী থাকবে ভারতের জন্য। তাছাড়া লক্ষ্যটাও থাকবে তুলনামূলক বেশি।

শেষ পর্যন্ত বৃষ্টিতে যদি আজকের ম্যাচটিও পণ্ড হয় তাহলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার কারণে ফাইনালে চলে যাবে ভারত।


কোন মন্তব্য নেই