বাঘায় বছর না ঘুরতেই সড়ক ভেঙ্গে দুর্ভোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাঘায় বছর না ঘুরতেই সড়ক ভেঙ্গে দুর্ভোগ


রাজশাহীর বাঘায় এককোটি টাকা ব্যায়ে গত বছর নির্মাণ হওয়া বাঘা-নারায়নপুর (১কিমি) সড়কের অনেক স্থানে ভেঙ্গে একাকার হয়েছে। এ ভাঙ্গনের ফলে ঝুকি নিয়ে রাস্তায় চলাচল করছে মানুষ। অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

বুধবার ভাঙ্গনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করেছে স্থানীয় কিছু শিক্ষার্থী। বিষয়টি আমলে নিয়ে দ্রুত রাস্তা মেরামতের জন্য উপজেলা প্রকৌশলী এবং বাঘা পৌর মেয়রকে নির্দেশ দিয়েছেন নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
সূত্রে জানা গেছে, গতবছর বর্ষা মৌসুমের পুর্বে বাঘা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এর মাধ্যমে এক কোটি টাকা ব্যায়ে ‘বাঘা মুজিব চত্বর হতে নারায়নপুর সড়কঘাট পর্যন্ত’ রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। এটি রাজশাহীর এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে ক্রয়সুত্রে সম্পন্ন করেন স্থানীয় ঠিকাদার সাদেকুল হক। অথচ বছর না যেতেই রাস্তাটির অনেক স্থানে ভেঙ্গে একাকার হয়েছে। কোন-কোন স্থানে ড্রেনের পাশ দিয়ে বড়-বড় গর্ত দেখা যাচ্ছে।
নারায়নপুর এলাকার স্কুল ছাত্র নাসিফ ও কলেজ ছাত্র সাকিব অভিযোগ করে বলেন, রাস্তাটি এতদ্রুত ভেঙ্গে যাবে এটা আমরা কেও আসা করিনি। রাস্তার পশ্চিম পাশ দিয়ে পানি নিস্কাশনের ড্রেন থাকায় কোন-কোন স্থানে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ঝুকি শুধু শুধু রাস্তা পারাপার নয়, রাতের অন্ধকারে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন।
এ বিষয়ে কথা বলার জন্য বুধবার দিনব্যাপী স্থানীয় ঠিকাদার সাদেকুল হকের সাথে কয়েকদফা মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিন রেজা জানান, ফেসবুকে ভাঙ্গনকৃত রাস্তার ছবি দেখে বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক এবং উপজেলা প্রকৌশলী রতন কুমারকে তিনি মেরামতের জন্য অবগত করেছেন।
বাঘা উপজেলা প্রকৌশলী রতন কুমার বলেন, আমি এ উপজেলায় যদিও নতুন-তার পরেও বাঘা-নারায়নপুর সড়কের বিষয়টি অবগত। এ রাস্তা তৈরির সম্পন্ন বিল ঠিকাদারকে প্রেমেন্ট করা হয়নি। চলতি বর্ষার পর ভাঙ্গনকৃত স্থানসমুহ মেরামত করে দিলে তবেই সম্পন্ন বিল প্রদান করা হবে।

কোন মন্তব্য নেই