পুত্রবধূকে ধর্ষণ করেছেন বিজেপি নেতা! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পুত্রবধূকে ধর্ষণ করেছেন বিজেপি নেতা!





বিজেপির প্রাক্তন বিধায়ক মনোজ শোকিনের বিরুদ্ধে তার পুত্রবধূ ধর্ষণ এবং প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ উঠেছে। পুত্রবধূকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে তাকে ধর্ষণ ও তার প্রাণনাশের হুমকি দেন মনোজ। গত বছরের ৩১ ডিসেম্বর এবং এই বছরের ১ জানুয়ারির মাঝের রাতে এই ঘটনা ঘঠেছে।

পুলিশ সূত্র জানিয়েছেন, গত বৃহস্পতিবার মনোজ শোকিনের পুত্রবধূ নিগৃহীতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তার পরেই নাঙ্গলই বিধানসভা আসনের প্রাক্তন দু’বারের বিধায়ক মনোজ শোকিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তিনি তার স্বামী, ভাই এবং এক ভাইপোর সঙ্গে নিজের বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। তাঁর শ্বশুরবাড়ি মীরাবাগ এলাকায়। কিন্তু শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার পরিবর্তে তাঁকে নিয়ে যাওয়া হয় পশ্চিম বিহার এলাকার একটি হোটেলে।



পুত্রবধূ অভিযোগ করে বলেছেন, আমি যখন হোটেলে পৌঁছাই, দেখি সেখানে আগে থেকেই রয়েছেন আমার পরিবারের আরও বেশ কয়েক জন সদস্য। সেখানে তাঁরা বর্ষবরণ উদযাপন করছিলেন। সেখানে পার্টি শেষ হওয়ার পর রাত সাড়ে ১২টা নাগাদ আমরা মীরাবাগের বাড়িতে যাই। আমি যখন ঘুমিয়ে পড়ি, তখন আমার স্বামী তাঁর বন্ধুদের সঙ্গে বাইরে চলে যান।

তিনি আরও বলেছেন, রাত দেড়টা দিকে আমার শ্বশুর আমাকে দরজা খুলতে বলেন। আমার সঙ্গে তার জরুরি কথা বলবেন। ঘরে ঢোকার পর তিনি আমাকে অসংলগ্নভাবে ছুঁতে শুরু করেন। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, আমি তাঁকে নিজের ঘরে গিয়ে শুতে বলি। তখন তিনি বন্দুক বের করে আমার ভাইকে মেরে ফেলার হুমকি দেন। আমাকে সেখানেই ধর্ষন করা হয় বরে জানিয়েছেন তিনি।

গত বছরের ডিসেম্বরে বিয়ের পর শ্বশুরবাড়িতে হেনস্থার অভিযোগ একটি মামলা তিনি দায়ের করেন। ক্রাইম এগেনস্ট উইমেন (সিএডব্লিউ) সেলের সাকেত আদালতে তার বাবা-মাকে গত ৭ জুলাই হেনস্থা করা হয় বলেও অভিযোগ করেছেন নির্যাতিতা। প্রাক্তন বিজেপি বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।


কোন মন্তব্য নেই