ঈদের সকালে স্ত্রীকে কুপিয়ে হত্যা করলো স্বামী
ঈদের দিন রাঙ্গামাটিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। সোমবারসকালে লংগদু উপজেলার কালাপাকুইজ্যা ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
অভিযুক্ত স্বামী নিজামকে (৫০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পারিবারিক কলহের জেরে স্ত্রী হাসনা বেগমকে কুপিয়ে হত্যা করেন স্বামী নিজাম। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সঙ্গে সঙ্গে নিজামকে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে লংগদু থানায় নিয়ে যায়।

কোন মন্তব্য নেই