অক্টোবর ইভেন্টে নতুন পণ্যের ‘সমাহার’ ঘটাবে গুগল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অক্টোবর ইভেন্টে নতুন পণ্যের ‘সমাহার’ ঘটাবে গুগল



আগামী ১৫ অক্টোবর অবমুক্ত হতে যাচ্ছে পিক্সেল ৪ স্মার্টফোন, পিক্সেলবুক ২ ও গুগল হোম স্পিকার। এ উপলক্ষ্যে নিউ ইয়র্ক সিটিতে ‘হার্ডওয়্যার ইভেন্ট’র আয়োজন করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই সংবাদমাধ্যমগুলোকে আমন্ত্রণ জানানো হলেও এই ইভেন্টে কী কী উন্মোচন করা হবে তা খোলাসা করা হয়নি। শুধু বলা হয়েছে- আসুন, “গুগলের তৈরি কয়েকটি নতুন পণ্য দেখুন।”

প্রযুক্তি সাইট দ্যা ভার্জ জানিয়েছে, এই অনুষ্ঠানে নতুন পিক্সেল ৪,পিক্সেল ৪ এক্সএল, পিক্সেলবুক ২, নতুন গুগল হোম স্পিকারসহ অন্যান্য ডিভাইস উন্মোচন করবে প্রতিষ্ঠানটি।

অবশ্য গত জুন মাসেই পিক্সেল ৪ স্মার্টফোন বাজারে আনার কথা জানিয়েছিলো গুগল। গ্রাহক যেহেতু জানেই পিক্সেল ৪ আসছে তাই এবার আগেই ভিডিওতে ডিভাইসটির এক ঝলক দেখানো হয়েছে। ভিডিওতে গুগল নিশ্চিত করেছে নতুন ডিভাইসটিতে রাখা হবে অ্যাপলের ফেইস আইডি’র প্রতিদ্বন্দ্বী কোনো ব্যবস্থা।

এ ছাড়াও এতে থাকবে জেশ্চার কমান্ড, যা প্রতিষ্ঠানের প্রজেক্ট সলি প্রযুক্তিকে কাজে লাগাবে। অর্থাৎ স্পর্শ নয়; হাতের ইশারাতেই চলবে এটি।

কোন মন্তব্য নেই