প্রধানমন্ত্রী রাজহংস উদ্বোধন করবেন বিকেলে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

প্রধানমন্ত্রী রাজহংস উদ্বোধন করবেন বিকেলে





প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার ‘রাজহংস’ উদ্বোধন করবেন আজ মঙ্গলবার বিকেলে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) ভিভিআইপি টারমাকে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে নতুন সংগৃহীত জাতীয় পতাকাবাহী বিমান রাজহংস উদ্বোধন করবেন তিনি।

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক প্রযুক্তির চতুর্থ ও শেষ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার রাজহংস (বিজি-৫০০৪) ১৪ সেপ্টেম্বর দেশে পৌঁছায়। বাংলাদেশ বিমানের বহরে চতুর্থ বোইং ৭৮৭/৮ ড্রিমলাইনার যুক্ত হয়েছে। এটি জাতীয় পতাকাবাহী ১৬তম বিমান।



বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার বিকেল পৌনে ৪টায় রাজহংস দেশে এসে পৌঁছায়। প্রধানমন্ত্রী মঙ্গলবার বিকেল ৪টায় রাজহংসের উদ্বোধন করবেন।

কোন মন্তব্য নেই