কেন লাইসেন্স বাতিল হবে না জানতে চেয়ে গ্রামীণফোন ও রবিকে চিঠি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কেন লাইসেন্স বাতিল হবে না জানতে চেয়ে গ্রামীণফোন ও রবিকে চিঠি





মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন ও রবিকে টুজি ও থ্রিজি লাইসেন্স বাতিলের চিঠি পাঠিয়েছে টেলিযোযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। একইসঙ্গে লাইসেন্স বাতিল কেন করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর কথা বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে অপারেটর দুটিকে চিঠি পাঠায় বিটিআরসি। পাওনা টাকা আদায়ের জন্য ব্যান্ডউইথ সীমিতকরণ ও এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) বন্ধ করার পরে অপারেটর দুটিকে লাইসেন্স বাতিলের বিষয়ে এ চিঠি পাঠালো বিটিআরসি।

gp_robiএর আগে গত এপ্রিল মাসে প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা বকেয়া দাবি করে গ্রামীণফোনকে এবং ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে রবিকে নোটিশ পাঠায় বিটিআরসি। টাকা পরিশোধের জন্য অপারেটর দুটিকে দুই সপ্তাহ সময়ও দেওয়া হয়। বিটিআরসি থেকে তখন বলা হয়— গ্রামীণফোন ও রবির সর্বশেষ অডিটের পরে এই ডিমান্ড লেটার পাঠানো হয়েছে। কিন্তু দুই সপ্তাহের মধ্যে টাকা পরিশোধ না করায় বিটিআরসির কঠোর পদক্ষেপের অংশ হিসেবে গত ৪ জুলাই অপারেটর দুটির ব্যান্ডউইথ সীমিত করে দেওয়া হয়। এরপর এই আদেশ প্রত্যাহার করে এনওসি দেওয়া বন্ধ করা হয়।



এসব বিষয়ে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৪৬(২) ধারা মোতাবেক মোবাইল অপারেটর গ্রামীণফোন ও রবির ২জি ও ৩জি লাইসেন্স কেন বাতিল করা হবে না, আগামী ৩০ দিনের মধ্যে তার কারণ দর্শানোর জন্য আজ এ সংক্রান্ত একটি নোটিশ উল্লেখিত দুই অপারেটর অনুকূলে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই