আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফের নির্বাচনি মিছিলে বোমা হামলায় নিহত ২৪
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনি সমাবেশের পাশে বোমা হামলায় প্রাণ গেছে অন্তত ২৪ জনের। এ ঘটনায় অক্ষত আছেন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় মঙ্গলবার সকালের দিকে কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে এ ঘটনা ঘটে।
কাবুলের উত্তরে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারে এ ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামলায় প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
এদিকে একইদিন কাবুলে পৃথক আরেক হামলায় প্রাণ গেছে তিনজনের। এ হামলাটি কাবুলে আমেরিকার দুতাবাস ও সরকারি ভবনের কাছে ঘটে।
সেপ্টেম্বরের শেষের দিকে আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সময় ঘোষণার পর থেকেই দেশটিতে হামলার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।

কোন মন্তব্য নেই