চাঁপাইনবাবগঞ্জে আগুনে ঝলসানো যুবকের লাশ উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাঁপাইনবাবগঞ্জে আগুনে ঝলসানো যুবকের লাশ উদ্ধার





চাঁপাইনবাবগঞ্জে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর এলাকা থেকে শনিবার দুপুরে সবুজ আলী(১৮) নামে এক যুবকের আগুনে ঝলসানো লাশ উদ্ধার করেছে পুলিশ। সবুজ আলী ওই এলাকার তরিকুল ইসলাম কালুর ছেলে।

ভোলাহাট থানার ওসি নাসির উদ্দীন মন্ডল জানান, নিহত যুবকের মা এমালি বেগম পুলিশকে জানান শুক্রবার রাত ১০দিকে খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যাবার পর থেকে সবুজ নিখোজ ছিলো। অনেক খোঁজাখুজির পর শনিবার দুপুর দেড়টার দিকে বাড়ির পেছনের একটি আম বাগানে সবুজের লাশ দেখতে পান তার মা। খবর পেয়ে পুলিশ লাশ মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদও হাসপাতাল মর্গে পাঠানো হবে।



ওসি আরো জানান, লাশের শরীর দার্য্য পদার্থের আগুনে ঝলসানো। তবে কারা কি কারনে এ ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

কোন মন্তব্য নেই