রাশিয়াকে বন্ধু বললেন মোদি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাশিয়াকে বন্ধু বললেন মোদি





রাশিয়াকে পরিপূর্ণ বন্ধু হিসেবে আখ্যা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, নয়াদিল্লীর বিশ্বস্ত সহযোগী হলো মস্কো।

দুই দিনের রাশিয়া সফরে বুধবার (০৪ সেপ্টেম্বর) দেশটিতে পৌঁছেছেন মোদি। বুধবার সকালে ভ্লাদি-ভস-তক আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেয়া হয় গার্ড অব অনার। সফরে একাধিকবার পুতিনের সঙ্গে মোদির বৈঠকে বসার কথা রয়েছে। 

এছাড়া ভারতীয় প্রধানমন্ত্রী অংশ নেবেন ইস্টার্ন ইকনমিক ফোরামে, সেখানে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন। মোদির এ সফরে দুই পক্ষই বিভিন্ন সমঝোতা সই করবে। সামরিক খাত, বিনিয়োগ, শিল্প সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি এবং যোগাযোগ ব্যবস্থার ওপর সমঝোতা স্মারক সই হবে। 

ভারত রাশিয়ার কাছ থেকে স্বল্পমূল্যে সামরিক সরঞ্জাম কিনতে আগ্রহী। পাশাপাশি সামরিক সরঞ্জাম উৎপাদনে মস্কোর প্রযুক্তিগত সহযোগিতাও চায় নয়াদিল্লী।

কোন মন্তব্য নেই