অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া





উত্তর কোরিয়া দুইটি অজ্ঞাতনামা ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কিম জুন রাখ জানান, স্বল্প মাত্রার এই ক্ষেপণাস্ত্র দুইটি মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাতটার দিকে উত্তর কোরিয়ার  দক্ষিণ পংগান প্রদেশের কাচন থেকে নিক্ষেপ করা হয়। এই দুইটি ক্ষেপণাস্ত্র  প্রায় ৩৩০ কিলোমিটার দূর পর্যন্ত যায় বলে জানান তিনি।

দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিষয়টি নিয়ে অনুসন্ধান চালিয়ে আরো বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কিম জুন রাখ।



জুনে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের পর অষ্টমবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার এই সামরিক কর্মকর্তা।

এদিকে সোমবার (৯ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী ছো সন হুই জানান  পিয়ংইয়াং সেপ্টেম্বরের শেষের দিকে  যে কোন সময় যে কোন স্থানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাস্তব সম্মত আলোচনায় ইচ্ছুক। তার কয়েক ঘণ্টা পরেই এই ক্ষেপণাস্ত্র দুটি ছোঁড়া হলো বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম।

কোন মন্তব্য নেই