৫,১৯৯ টাকায় ওয়ালটনের নতুন ফোরজি ফোন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৫,১৯৯ টাকায় ওয়ালটনের নতুন ফোরজি ফোন





সাশ্রয়ী মূল্যের নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘প্রিমো এফনাইন’ মডেলের ওই ফোনটি চতুর্থ প্রজন্ম বা ফোরজি নেটওয়ার্ক সমর্থিত। সাইয়ান, অক্সফোর্ড ব্লু এবং রেড- তিনটি ভিন্ন রঙের আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেটির দাম পড়বে মাত্র ৫,১৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, সব শ্রেণীর ক্রেতার ক্রয়ক্ষমতা বিবেচনায় ‘প্রিমো এফনাইন’ ফোনটির কনফিগারেশন এবং দাম নির্ধারণ করা হয়েছে।

হ্যান্ডসেটটির প্রয়োজনীয় গতি নিশ্চিতে ব্যবহৃত হয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর৩ র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স। প্রয়োজনীয় ফাইল সংরক্ষণে আছে ১৬ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।



এতে ব্যবহৃত হয়েছে ৫.৪৫ ইঞ্চির ১৮:৯ রেশিওর ফুল ভিউ ডিসপ্লে। ফলে ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা কিংবা ভিডিও দেখায় ব্যবহারকারী পাবেন অনন্য অভিজ্ঞতা। ফোনটির উভয় পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা।পেছনের ক্যামেরায় ফুল এইচডি এবং সামনের ক্যামেরায় এইচডি ভিডিও ধারণ করা যাবে।

অ্যান্ড্রয়েড ৯ পাই (গো এডিশন) পরিচালিত স্মার্টফোনটির সারা দিনের পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।



বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ক্রেতারা পাবেন বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে।

এছাড়াও, ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। সেইসঙ্গে স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ৬ মাসের বিক্রয়োত্তর সেবা রয়েছে।

কোন মন্তব্য নেই