প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক ধরা
শরীয়তপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন শিশির দত্ত (৩৫) নামে এক যুবক।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে তাকে হাতেনাতে ধরে আটকে রাখে এলাকাবাসী। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
আটক শিশির দত্ত শরীয়তপুর পৌরসভার পালং উত্তর বাজার এলাকার নারায়ণ দত্তের ছেলে। তিনি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) শরীয়তপুর বিদ্যুৎ সরবরাহের পিচরেট মিটার রিডার হিসেবে কর্মরত আছেন।
স্থানীয়রা জানান, শিশির দত্তের সাথে ওই প্রবাসীর স্ত্রীর অবৈধ সম্পর্ক চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শিশির ওই প্রবাসী স্ত্রীর ঘরে ঢুকে। এ সময় স্থানীয়দের মাঝে বিষয়টি প্রকাশ পেলে শিশিরকে ঘরের মধ্যে আটকে বাহির থেকে তালাবদ্ধ করে রাখা হয়।
এক পর্যায়ে স্থানীয় জনতা তালা খুলে শিশির এবং ওই গৃহবধুকে বাহিরে বের করে গনধোলাই দেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে পালং মডেল থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে শিশিরকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় ওই গৃহবধু শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশির থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আর ওই নারীকে আহত অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই