গ্রীষ্মের দাবদাহে ১৫০০ মানুষ প্রাণ হারিয়েছে ফ্রান্সে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রীষ্মের দাবদাহে ১৫০০ মানুষ প্রাণ হারিয়েছে ফ্রান্সে





এবারের গ্রীষ্মে দুই দাবদাহে ফ্রান্সে দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দেশটির ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যানিস ব্যুঁজো।

তিনি বলেছেন, অবশ্য ফ্রান্সে ২০০৩ সালের গ্রীষ্মের দাবদাহের ফলে যত মানুষ প্রাণ হারিয়েছিল তার তুলনায় এবারের দাবদাহে বেশ কম সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার কারণেই তা সম্ভব হয়েছে।

চলতি বছরের জুন ও জুলাই মাসে গরমের তীব্র দুই দাবদাহ আঘাত হেনেছিল ফ্রান্সে। এ সময় তাপমাত্রা বেড়ে ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল এবং চলতি বছরের চেয়ে দশগুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। ২০০৩ সালে ফ্রান্সের রাজধানী প্যারিস ও দেশটির কেন্দ্রীয় অঞ্চলে দাবদাহ বিশ দিন ধরে চলেছিল। দেশটিতে এবারের দাবদাহ ১৮ দিন স্থায়ী হয়েছে।


কোন মন্তব্য নেই