মানুষের বদলে গরুকে ব্যবহার করেছে আইএস!
আত্মঘাতী বোমা বিস্ফোরণে মানুষের বদলে এবার গরুর ব্যবহার শুরু করেছে ইরাকের আইএস জঙ্গিরা। মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল।
গত শনিবার ইরাকের উত্তরাঞ্চলের আল ইসলাহ গ্রামের বাসিন্দারা বিস্ফোরক বাঁধা দুটি গরু দেখেন। গরুগুলো বসতবাড়ির কাছাকাছি গেলে দূরনিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয় বলে জানান দিয়ালা প্রদেশের পুলিশ কমান্ডার কর্নেল গালিব আল-আতিয়া।
তবে এই বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান এ পুলিশ কর্মকর্তা।
এমনিতেই অঞ্চলটিতে মাংস ও দুধের জন্য গরু অনেক দামী প্রাণী। এর ওপর আইএস যদি আত্মঘাতী বোমা বিস্ফোরণে গরুর ব্যবহার শুরু করে তবে এ প্রাণীটির দাম আরো বেড়ে যেতে পারে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তারা কখনো এভাবে কোনো গরুকে মেরে ফেলতে দেখেননি।
অবশ্য বোমা হামলায় প্রাণীর ব্যবহার নতুন নয়। ইরাকেই ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে মৃত পশু ব্যবহার করে আল কায়েদা। এতে অনেক মানুষ হতাহত হয়। এছাড়া আফগানিস্তানে ২০১৩ সালে একটি গাধা ব্যবহার করে তালেবানের এক বোমা হামলায় ন্যাটোর তিন সেনা নিহত হয়।
এই হামলা ইরাকে ইসলামিক স্টেটের সক্রিয় উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। তারা গ্রেপ্তার এড়াতে পশু ব্যবহারের মাধ্যমে বোমা হামলা চালাতে চায় বলে মনে করছেন পুলিশ কমান্ডার কর্নেল আল-আতিয়া।

কোন মন্তব্য নেই