মাঝ আকাশে দুই যুদ্ধ বিমানের সংঘর্ষ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাঝ আকাশে দুই যুদ্ধ বিমানের সংঘর্ষ

রাশিয়ার লিপেটস্ক শহরে মাঝ আকাশে দুই সুখোই-৩৪ যুদ্ধবিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো রকম ক্ষতি ছাড়াই উভয় পাইলট ভূমিতে অবতরণ করেন।

শুক্রবার দেশটির লিপেটস্ক শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা তাস। যুদ্ধবিমান দুটি প্রশিক্ষণে ছিল। পাইলটদের ভুলের কারণে এ সংঘর্ষের সৃষ্টি হয়। 

এ ঘটনা পরীক্ষার জন্য একটি বিশেষ তদন্ত কমিশন গঠন করা হয়েছে। যাতে প্রতিটি ক্রুর দায়বদ্ধতার সীমা নির্ধারণ করা যায়। দুর্ঘটনার পরে কোনো রকম ক্ষতি ছাড়াই উভয় পাইলট ভূমিতে অবতরণ করেন।

সূত্র- আনাদলু

কোন মন্তব্য নেই