জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠানোয় বাংলাদেশ তৃতীয় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য পাঠানোয় বাংলাদেশ তৃতীয়





বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সদস্য পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় স্থানে। বাংলাদেশ থেকে যাওয়া শান্তিরক্ষা মিশনের সদস্যরা সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। বর্তমানে বিশ্বের সাতটি দেশের ৯টি মিশনে ৫ হাজার ৮৫৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী কর্মরত আছেন।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।



কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, মো. মোতাহার হোসেন, মো. মহিববুর রহমান ও নাহিদ ইজাহার খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে সশস্ত্র বাহিনীতে কর্মরত ধর্মীয় শিক্ষকগণের পদমর্যাদা ও বেতনস্কেল জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) সমমান করার জন্য পুনরায় সুপারিশ করা হয়। এ ছাড়া কক্সবাজার খুরুশকুল আশ্রায়ন প্রকল্প নিয়ে আলোচনা শেষে প্রকল্পের কাজের মান বৃদ্ধি ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। 

কোন মন্তব্য নেই