২০২৩ পর্যন্ত ইউনাইটেডে ডি গিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২০২৩ পর্যন্ত ইউনাইটেডে ডি গিয়া

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি করেছেন ডেভিড ডি গিয়া। ২০২৩ সাল পর্যন্ত ইংলিশ ক্লাবটিতে থাকবেন এই স্প্যানিশ গোলরক্ষক।

২০১১ সালের জুনে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ডি গিয়াকে ইউনাইটেডে নিয়ে এসেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। এরপর ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি হয়ে ৩৬৭ ম্যাচ খেলেছেন ডি গিয়া।

সোমবার নতুন চুক্তির পর ২৮ বছর বয়সি ডি গিয়া বলেছেন, ‘এখন আমার ভবিষ্যৎ স্থির হয়েছে। আমি এই দলকে শিরোপা জেতাতে সাহায্য করতে চাই। এমন দারুণ একটি ক্লাবে আট বছর কাটিয়ে দেওয়াটা আমার জন্য অনেক বড় ব্যাপার।’

এই মৌসুমে ইউনাইটেড ছেড়ে তার রিয়ালে মাদ্রিদে যাওয়ার জোর গুঞ্জন উঠেছিল। ২০১৫ সালের সেপ্টেম্বরে রিয়ালে যোগ দিয়েই ফেলেছিলেন প্রায়। কিন্তু ট্রান্সফার উইন্ডোর শেষ দিনে যথাসময়ে কাগজপত্র জমা না দেওয়ায় সেবার দলবদলটা হয়নি।

স্পেনের হয়ে ৪০ ম্যাচ খেলা ডি গিয়া ইউনাইটেডের হয়ে ২০১২-১৩ মৌসুমে জিতেছিলেন প্রিমিয়ার লিগ। তিন মৌসুম পর এফএ কাপ এবং ২০১৬-১৭ মৌসুমে জেতেন লিগ কাপ ও ইউরোপা লিগ।

কোন মন্তব্য নেই