গ্রিন লাইন পরিবহনের বাস উল্টে আহত ৬
খুলনাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস উল্টে ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ঢাকা মেট্রো ব-০৬৮০ নম্বরের গাড়িটি খুলনার খানজাহান আলী সেতুর পশ্চিম পাশে উল্টে যায়।
এ ঘটনায় ওই সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়, খবর পেয়ে লবণচরা থানা পুলিশ এসে সড়কে যানচলাচল স্বাভাবিক করে।
জানা গেছে, আজ ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী গ্রিন লাইন পরিবহন বাসটির চালক ঘুম চোখে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে খুলনার খানজাহান আলী সেতুর পশ্চিম পাশে উল্টে যায়। এতে ৬ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা বাস-চালক ও হেলপার পলাতক রয়েছে।

কোন মন্তব্য নেই