অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক ইউসুফের স্ত্রীর মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক ইউসুফের স্ত্রীর মৃত্যু





রাজধানীর উত্তরায় অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালক মুহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়ার মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার পর অগ্নিদগ্ধ হলে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে রাজধানীর সিএমএইচে নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, গতকাল সন্ধ্যা ৭টায় উত্তরায় দুদক পরিচালকের বাসায় আগুনে দগ্ধ হয়েছেন তার স্ত্রী। তাকে সিএমএইচে ভর্তি করা হলে সকালে তিনি সেখানে মারা যান। কী কারণে দুদক পরিচালকের স্ত্রী দগ্ধ হয়েছেন, তা আমরা খতিয়ে দেখছি।



ঘটনার সময় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেছিলেন, আমরা ঘটনা নিশ্চিত হয়ে উত্তরায় ৬ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে যাই। ছয়তলা ওই ভবনের দোতলায় আগুনের চিহ্ন দেখতে পাই। তবে আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। একজন নারী দগ্ধ হয়েছেন।

নিরাপদ খাদ্য কর্তপক্ষের সদস্য মাহবুব কবির মিলন ফেসবুকে লিখেছেন, ‘বাচ্চাদের মতো কান্না শুনলাম। কথা বলতে পারিনি। মাথা কাজ করছে না। ইউসুফের স্ত্রী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডেডবডি এখন সিএমএইচ মরচ্যুয়ারিতে আছে। এরপর উত্তরা বাসায় নিয়ে যাওয়া হবে। কোথায় দাফন হবে তা ঠিক হয়নি।’



ইউসুফ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ পরিচিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকাকালে সেখানকার অনিয়ম রোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করে আলোচনা আসেন ইউসুফ। পরে তাকে দুদক পরিচালক করা হয়।

কোন মন্তব্য নেই