করোনা: বিশ্বজুড়ে পরিস্থিতির অবনতি, মৃত্যু প্রায় ৬ হাজার
করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে চারদিকে। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৫০টি দেশের জনগণ। ইটালিতে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৭৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৮১৪ জনে দাঁড়িয়েছে।
তবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে ৭৪ হাজার ২৭৬ জন সুস্থ হয়েছেন। আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে প্রায় অর্ধেক পৃথিবী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে: করোনা ভাইরাসের এখন কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে ইউরোপ।
ইটালি
ইটালিতে এখন করোনা ভাইরাস পরিস্থিতি সবচেয়ে খারাপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১শ ৭৫ জনের মৃত্যু। সেখানে এখন পর্যন্ত ১ হাজার ৪শ’ ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের সহায়তা করতে চীনের উহানের চিকিৎসক দল রোমে পৌঁছেছেন।
ফ্রান্স
ফ্রান্সে ৮০০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। স্থানীয়দের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া বন্ধ ঘোষণা করেছে সরকার।
ইরান
ইরানে সবশেষ ২৪ ঘণ্টায় ৯৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৬১১ জনের।
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জন।
মালয়েশিয়া
মালয়েশিয়ায় জাতীয় ও ধর্মীয়সহ সব ধরনের অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে।
কুয়েত এবং তিউনিসিয়া
কুয়েত এবং তিউনিসিয়ায় মসজিদে গণহমায়েত রোধে মসজিদে নামাজ স্থগিত করা হয়েছে।
সৌদি আরব, ইয়েমেন
দুই সপ্তাহের জন্য সব ধরনের আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব, ইয়েমেন।
জার্মানি ও ফ্রান্স
জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপীয় নয়টি দেশ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচল বন্ধ করছে তুরস্ক।
নরওয়ে
নিজ দেশের নাগরিকদের যত দ্রুত সম্ভব দেশে ফিরতে ও পর্যটকদের না যেতে আহ্বান জানিয়েছে নরওয়ে।
যুক্তরাজ্য, স্পেন
সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। স্পেনে নতুন করে মোট ১৯৩ জনের মৃত্যু হয়েছে।
সুইজারল্যান্ড
সুইজারল্যান্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
নেপাল
নেপালে আগমনী ভিসা বন্ধ ঘোষণা করা হয়েছে।
কানাডা
কানাডায় পার্লামেন্ট বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। জরুরি প্রয়োজন ছাড়া বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ওয়েলস, নামিবিয়া, রুয়ান্ডা, উরুগুয়ে, ভেনেজুয়েলা, স্কটল্যান্ড, কাজাখস্তান, ইথিওপিয়া, কেনিয়া, কসোভো, সেন্ট লুসিয়া, সুদান, ঘানা, গিনি, অ্যান্টিগা অ্যান্ড বার্বুদা, মৌরিতানিয়া এবং গ্যাবনে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।
পাকিস্তান, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের ১৮টি অঙ্গরাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ১৫ দিনের জন্য পাকিস্তানের সকল স্থল সীমান্ত বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
ভেনেজুয়েলার সাথে সীমান্ত এবং ইউরোপ ও এশিয়া থেকে পর্যটকদের আগমন বন্ধের ঘোষণা কলম্বিয়ার।

কোন মন্তব্য নেই