সৌদিতে রেস্টুরেন্ট-ক্যাফেটেরিয়ায় বসে খাওয়া নিষিদ্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সৌদিতে রেস্টুরেন্ট-ক্যাফেটেরিয়ায় বসে খাওয়া নিষিদ্ধ














সৌদি আরবে সকল রেস্টুরেন্ট, ক্যাফেটেরিয়া, কফি হাউজ, গাওয়া শিলা দোকানসহ সব খাবারের স্থানে বসে খাওয়া নিষিদ্ধ দেশটি। রোববার (১৫ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে, বসে খাবার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হলেও পার্সেলের মাধ্যমে খাবার বিক্রি করতে পারবেন রেস্টুরেন্ট মালিকেরা ও খাবারের দোকানদাররা।

ইতিমধ্যেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে সমগ্র সৌদি আরবে। এরইমধ্যে সেখানে ১০৩ জন আক্রান্ত হয়েছেন। আর ঝুঁকিতে রয়েছে আরো অনেকে।

ইতিপূর্বেই সৌদি আরবে বাইরের দেশগুলো থেকে যেকোন ভিসায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবং বন্ধ রয়েছে আক্রান্ত দেশগুলির সঙ্গে ফ্লাইট চলাচল। করোনাভাইরাস ছড়ানো থামাতে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে ওমরাহ হজ্ব ও তাওয়াফ, এবং সম্প্রতি মসজিদে জুমার নামাজ পড়ানোও বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়াও নিষিদ্ধ করা হয়েছে যেকোন সভা ও জমায়েত, এমনকি কমিউনিটি সেন্টারেও কোনপ্রকার অনুষ্ঠান করা যাবে না। এর সাথে সতর্কতার নতুন ধাপ হিসেবে খাবারের স্থানে বসে খাবার খাওয়া নিষিদ্ধ করলো সরকার।

কোন মন্তব্য নেই