ইউরোপ থেকে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপ থেকে বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী














করোনা ভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে আজ মধ্যরাত থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের কোনো দেশ থেকে কেউ বাংলাদেশে আসতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, করোনা আক্রান্ত দেশগুলো থেকে বাংলাদেশে সব ফ্লাইট বন্ধ থাকবে। এছাড়াও বিশ্বের যে কোনো দেশের নাগরিকদের জন্য দুই সপ্তাহ অন-অ্যারাইভাল ভিসা বন্ধ থাকবে।



তিনি বলেন, ‘যেসব দেশ বাংলাদেশে যাতায়ত বন্ধ করেছে, সেসব দেশ থেকেও বাংলাদেশে যাতায়াত বন্ধ থাকবে।’

এছাড়াও যারা বিদেশ থেকে বাংলাদেশে আসবে তাদেরকে বাধ্যতামূলকভাবে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখা হবে।

কোন মন্তব্য নেই