২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত ২ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত ২








স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের সর্বশেষ বার্তা অনুযায়ী, দুই ডেঙ্গু রোগী রাজধানীর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ২৪৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৪৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। এ সময়ে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। তারা সবগুলো পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।

এছাড়া, গত বছর দেশে এক লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন এক লাখ ১ হাজার ৩৭ জন।







কোন মন্তব্য নেই