করোনার কারণে অনলাইনে ক্লাস নেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনার কারণে অনলাইনে ক্লাস নেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি







বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রাথমিকভাবে আগামী ৩১ মার্চ পর্যন্ত এ ঘোষণা বলবৎ থাকবে। সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তবে হঠাৎ এ বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এর বিভিন্ন বিভাগ।

সোমবার (১৬ মার্চ) বিকেলে ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের সভাকক্ষে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, করোনাভাইরাস মানুষের সংস্পর্শে আসলে সংক্রমিত হয়। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ অনলাইন ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছে। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তাই এখন থেকে অনলাইনে ক্লাস নেয়া হবে।






ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষার্থীদের পড়ালেখায় যেন কোনো ক্ষতি না হয় সেজন্য অনলাইনে পাঠদানের এই উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশ এভাবে ক্লাস নেয়। এতে শিক্ষার্থীরা বাসায় থেকেও ক্লাস করতে পারবে। এছাড়া শিক্ষার্থীরা মোবাইলে গুগল ক্লাসরুম আ্যাপস ডাউনলোড করেও অনলাইনে ক্লাস করতে পারবেন। ফলে তাদের একাডেমিক কার্যক্রম সচল থাকবে। তারা পিছিয়ে পড়বে না।

কোন মন্তব্য নেই