করোনার ভয়ে স্ত্রীকে বাথরুমবন্দি করলেন স্বামী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

করোনার ভয়ে স্ত্রীকে বাথরুমবন্দি করলেন স্বামী








করোনা ভাইরাস যেভাবে ছড়িয়েছে, তার সমতালে ছড়িয়েছে মানুষের ভয়। করোনার আতঙ্কে ভীত হয়ে দিনের পর দিন ঘর বন্দী থাকার সিদ্ধান্তে অনড় থাকছেন মানুষ। সম্প্রতি এমনই একটি ভয় পাওয়ার খবর ভাইরাল সোশাল মিডিয়া মারফত।

করোনা ভীতি এতটাই বেড়ে গেছে, যে নিজের স্ত্রীকে বাথরুমে আটকে রেখেছেন স্বামী! ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, তার স্ত্রী বারবার করে একটি চীনা মহিলার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ওই চীনা মহিলা সদ্য ইতালি থেকে ফিরেছেন।







স্বামী মনে করেন, ওই মহিলার মধ্যে করোনা ভাইরাস রয়েছে। তাই স্ত্রীকে তার সঙ্গে দেখা করতে দেবেন না। যার জন্যই তিনি নাকি এমন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন বলে জানিয়েছেন।

বাথরুমে দীর্ঘ সময় বন্দি থাকার পর, বেগতিক দেখে স্ত্রী ফোন করেন পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করেছে। এরপর পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার রিপোর্টে ওই মহিলার শরীরে কোনো করোনা ভাইরাস পাওয়া যায়নি। স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ না করায় তাকে গ্রেফতার করা হয়নি। ঘটনাটি ঘটেছে ইউরোপের লিথুনিয়ায়। ইন্ডিয়ান এক্সপ্রেস।

কোন মন্তব্য নেই