ভিপি নুরকে ৩ দিনের মধ্যে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভিপি নুরকে ৩ দিনের মধ্যে পাসপোর্ট দিতে হাইকোর্টের নির্দেশ








আবেদনের পরও নিজের পাসপোর্ট না পেয়ে ভিপি নুরের করা রিটের পর জারি করা রুল যথাযথ ঘোষনা করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেন।


আদালতে নুরুল হক নুরের পক্ষে ছিলেন আইনজীবী মহসীন রশিদ। রায়ের পর এই আইনজীবী জানান, আজকের এই রায়ের কপি পাবার ৩ দিনের মধ্যে নুরকে তার পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদপ্তরের ডিজি’র প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

নিজের পাসপোর্টের বিষয়ে এর আগে ভিপি নুর বলেন: আমি ‘জরুরি’ ক্যাটাগরিতে পাসপোর্টের জন্য গত ২৩ এপ্রিল পাসপোর্ট অধিদপ্তরে আবেদন করি। এরপর পাসপোর্ট অধিদপ্তর গত ২ মে পাসপোর্ট দেবার দিন নির্ধারণ করেন। কিন্তু পরবর্তিতে ‘রহস্যজনক কারণে’ আমাকে পাসপোর্ট না দিয়ে বিভিন্ন অজুহাত দেয়া হয়। এরপর নিজের পাসপোর্ট পেতে গত আগস্ট আমি হাইকোর্টে রিট করি। সেই রিটের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ নুরের পাসপোর্ট বিষয়ে রুল জারি করেন। রুলে নুরকে কেন পাসপোর্ট দেয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।







এরপর বিষয়টি বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আসে। আজ হাইকোর্টের এই বেঞ্চ রুল যথাযথা ঘোষনা করে রায় দেন।

কোন মন্তব্য নেই