মিডিয়াটেক চিপসেটে মারাত্মক ত্রুটি, আপডেটের পরামর্শ
মিডিয়াটেকের চিপসেটে একটি মারাত্মক ত্রুটি কথা জানিয়েছে গুগল। মার্চের অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনে এই বিষয়টি তুলে ধরে গুগল।এতে বলা হয় মিডিয়াটেকের ৬৪ বিটের প্রায় সবকটি চিপসেটে মিডিয়াটেক-সু বা এমটিকে-সু নামে এমন একটি ত্রুটি আছে যা ব্যবহার করে ডিভাইসের রুট অ্যাকসেস নিয়ে নেওয়া যায়। আর অ্যান্ড্রয়েড ফোনের রুট অ্যাকসেস পাওয়া মানে হচ্ছে পুরো ফোনটির সবকিছুর নিয়ন্ত্রণ পেয়ে যাওয়া।প্রায় এক বছর আগে থেকেই এই ত্রুটি নিয়ে আলোচনা চলছে।বুটলোডারকে আনলক করে সুপারইউজার সৃষ্টি করে রুটের উপর এই নিয়ন্ত্রণ নেওয়া হয়। চাইলেই এই সুপারইউজার কমান্ড চালিয়ে যে কোনো অ্যাপকে যে কোনো পারমিশন দিতে পারে।এ পর্যন্ত স্বল্প বাজেট ও মিড রেঞ্জের অন্তত ৯৩ টি ডিভাইসে এই সমস্যার অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে এক্সডিএ ডেভেলপারদের কমিউনিটি।এই সমস্যা থেকে মুক্তি পেতে মিডিয়াটেকের তরফ থেকে সব ধরনের প্যাচ সরবরাহ করা হয়েছে। তবে কিছু কিছু ডিভাইস কোম্পানি প্যাচগুলো ইন্সটল করেনি। তাই কোম্পানিটি গুগলের মাধ্যমে প্যাচ ইন্সটল করানোর চেষ্টা করছে।মিডিয়াটেক চিপসেটের ফোন ব্যবহারকারীদের অনুরোধ করা হয়েছে দ্রুত গুগলের সিকিউরিটি আপডেট ইন্সটল করে নিতে।চিপসেটের এই ঝুঁকিকে কাজে লাগিয়ে অ্যান্ড্রয়েড ৭ (নুগাট), ৮ (অরিও), ৯ (পাই) চালিত ডিভাইসগুলোকে হ্যাক করা যায় বলে জানিয়েছে এক্সডিএ ডেভেলপারস।তবে এমটিকে-সু কেবল ক্ষণস্থায়ীভাবেই সুপারইউজারকে পারমিশন দিতে পারে। ডিভাইসটি রিস্টার্ট করা হলে সুপারইউজার এই ক্ষমতা হারিয়ে ফেলে।সূত্র : ইন্টারনেট

কোন মন্তব্য নেই