এসিড ও কেমিক্যালের সমন্বয়ে তৈরি হচ্ছে ওজন কমাতে ব্যবহৃত ভিনেগার! (ভিডিও) - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এসিড ও কেমিক্যালের সমন্বয়ে তৈরি হচ্ছে ওজন কমাতে ব্যবহৃত ভিনেগার! (ভিডিও)














চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন সম্প্রতি তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। এরইমধ্যে ভিডিও বেশ আলোচিত হয়েছে। জনসচেতনতামূলক সেই ভিডিওতে মোহাম্মদ মহসীন তাদের একটি অভিযানের বর্ণনা দেন। যেখানে বলা হয়, দেশব্যাপী ওজন কমাতে ভিনেগার খুব জনপ্রিয়। ওজন কমাতে আমরা ছুটছি ভিনেগারের পেছনে, অপরাধী চক্র সেই সুযোগ লুফে নিয়ে ভিনেগার তৈরিতে ব্যস্ত। আমরা কোতোয়ালী থানা পুলিশের একটি টিম চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের একটি গোডাউনে অভিযান চালিয়ে অসংখ্য কার্টুন ভিনেগার জব্দ করেছি। এসব ভিনেগার স্থানীয়ভাবে এসিড এবং কেমিক্যালের সাথে পানি মিশিয়ে তৈরি করা হচ্ছে। আমি অনেক ডাক্তার ও বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারা বলেছে এসব ভিনেগার স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং এতে মরণব্যাধি ক্যান্সারও হতে পারে। এসব ভিনেগারে বিএসটিআইয়ের অনুমোদন নেই। তারা নিজেরাই লোগো বানিয়ে ব্যবহার করছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে।


কোন মন্তব্য নেই