ফ্রান্সে করোনা আতঙ্কে ব্যবসা বন্ধের পথে প্রবাসীদের
ফ্রান্সে এখন পর্যন্ত কোভিড-নাইনটিনে আক্রান্ত হয়েছেন ৯৪৯ জন। প্রাণ গেছে ১৬ জনের। দিনে দিনে ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরা। সবাইকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
দিন যত যাচ্ছে ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সংসদ সদস্য থেকে শুরু রেল কর্মচারী কেউ বাদ যাননি প্রাণঘাতী করোনা ভাইরাসের আক্রমণ থেকে। এ কারণে দেশটিতে বসবাসকারী বাংলাদেশিদের মধ্যে আতঙ্কের মাত্রা বেড়েই চলেছে।
তারা বলেন, আমরা নিজেদের এবং আমাদের সন্তানদের নিয়ে শঙ্কিত।
তবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।
তিনি বলেন, এই বিষয়ে সবাই সচেতন আছেন। রাষ্ট্রীয় পর্যায়ে সচেতন আছে। করোনা নিয়ন্ত্রণে সবাই এক সঙ্গে কাজ করবে বলেই আমার বিশ্বাস।
এদিকে করোনার কারণে ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা।
এ বিষয়ে সেখানকার ব্যবসায়ী এবং ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বার্সের সভাপতি কাজী এনায়েত উল্লাহ বলেন, আমরা সাপ্লাই পাচ্ছি না। আমাদের কাস্টোমার আসছে না। বিভিন্ন বিষয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
করোনা ভাইরাসের কোন ভ্যাকসিন এখনো আবিষ্কার না হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলায় এখন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই