টিস্যুবক্সে বঙ্গবন্ধুর ছবি নিয়ে সমালোচনার ঝড়
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাপানো হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ব্যবহৃত টিস্যু বক্সে। এই টিস্যু পেপারগুলো ব্যবহার করবেন শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ (চলতি দায়িত্ব) সব পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক ও অন্য কর্মকর্তারা।
জানা গেছে, আটমাস আগে মাউশি তাদের লোগো ব্যবহার করে এক হাজার টিস্যু বক্স তৈরি করার সিদ্ধান্ত নেয়। সেভাবেই একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়। তবে শিক্ষা অধিদপ্তরের দুইজন উপপরিচালক টিস্যুবক্সে অধিদপ্তরের লোগোর পাশাপাশি বঙ্গবন্ধুর ছবিও জুড়ে দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত এই এক হাজার প্রশ্নবিদ্ধ টিস্যু বক্স এখন শিক্ষা ভবনের নিচ তলার স্টোর রুমে রাখা হয়েছে। মুজিববর্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির ছবি ছাপানো টিস্যুবক্স কর্মকর্তাদের টেবিলে-টেবিলে দেয়াটা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এ বিষয়ে জানতে মাউশির মহাপরিচালকের চলতি দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. গোলাম ফারুককে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কোন মন্তব্য নেই