দেশের বাজারে রিয়েলমির দুই হ্যান্ডসেট - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশের বাজারে রিয়েলমির দুই হ্যান্ডসেট












স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বাজারে নিয়ে এলো তাদের দুটি জনপ্রিয় হ্যান্ডসেট রিয়েলমি ৫আই ও রিয়েলমি সি২। টেক-ট্রেন্ডি তরুণ গ্রাহকদের দৈনন্দিন চাহিদা পূরণের লক্ষ্যে শনিবার (১৪ মার্চ) রাজধানীর সিক্স সিজন হোটেলে এক অনলাইন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশের বাজারে ফোন দুটি উন্মুক্ত করেছে রিয়েলমি।

দৈনন্দিন ব্যবহারের সব ফিচার নিয়ে হাজির হয়ে সবার মাঝে ব্যাপক সাড়া পায় রিয়েলমির ৫ সিরিজের ফোনগুলো। ইতোমধ্যে বিশ্বজুড়ে রিয়েলমি ৫ সিরিজের ৫৫ লাখ ব্যবহারকারী রয়েছেন। এ সিরিজের নতুন স্মার্টফোন ৫আই-এর ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স এবং ডিজাইনসহ প্রতিটি ক্ষেত্রেই এনেছে আরো উন্নত ইউজার এক্সপেরিয়েন্স।

এছাড়াও এ ফোনটির পাশাপাশি রিয়েলমি বাংলাদেশের বাজারে নিয়ে আসছে চোখ ধাঁধানো ডিজাইনের সাশ্রয়ী স্মার্টফোন রিয়েলমি সি২। ডিউড্রপ ডিজাইনের বিশাল স্ক্রিনের রিয়েলমি সি২ ব্যবহারকারীদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করবে। বাংলাদেশের বাজারে রিয়েলমি ৫আই এর মূল্য ১২ হাজার ৯৯০ টাকা এবং রিয়েলমি সি২ এর মূল্য ৮ হাজার ৯৯০ টাকা।

অনুষ্ঠানে রিয়েলমি বাংলাদেশের ব্রান্ডিং ডিরেক্টর নিয়ন শি বলেন, প্রতিটি প্রাইজ রেঞ্জের মধ্যে চমৎকার ডিজাইন এবং ফিচারের সমন্বয়ে মানসম্মত স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি। বর্তমানের ফ্যাশনসচেতন এবং ডেয়ার টু লিপ উদ্দীপনায় বিশ্বাসী টেক-ট্রেন্ডি তরুণ প্রজন্মের জীবনধারাকে আরও আনন্দময় করে তোলার জন্যে দুটি ফোনেই আমরা অত্যাধুনিক সব ফিচার নিয়ে হাজির হয়েছি।

কোন মন্তব্য নেই