ফ্রান্সে করোনায় আক্রান্ত দুই বাংলাদেশি
ফ্রান্সে দুই বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছে ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস।
তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজন সেল্প কোয়ারেন্টাইনে আছেন।
ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে ফ্রান্সেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।
পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের তথ্যমতে, সোমবার (১৬ মার্চ) পর্যন্ত ফ্রান্সে ৫ হাজার ৪২৩ জন। এ পর্যন্ত মারা গেছেন ১২৭ জন। আর সেরে উঠেছেন ১২ জন।

কোন মন্তব্য নেই