ভেন্টিলেটর বানাচ্ছেন আফগান তরুণীরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভেন্টিলেটর বানাচ্ছেন আফগান তরুণীরা














করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম হচ্ছে ভেন্টিলেটর। বিশ্বব্যাপী করোনা সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় অনেক উন্নত দেশও ভেন্টিলেটরের সংকটে ভুগছে। সে ক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কথা বলাই বাহুল্য। তবে আশার কথা হলো, এই দেশটির রোবট বিশেষজ্ঞ কয়েক তরুণী ব্যক্তিগত গাড়ির যন্ত্রাংশ ব্যবহার করেই বানাচ্ছেন ভেন্টিলেটর।

হেরাত প্রদেশের গভর্নরের আমন্ত্রণে ওই তরুণীরা ভেন্টিলেটর তৈরির কাজে হাত দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া গেলে ভেন্টিলেটরগুলো প্রদেশের সবচেয়ে দরিদ্র অঞ্চলগুলোয় পাঠানো হবে। আফগানিস্তানে করোনাভাইরা





সের সংক্রমণ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) নকশা অনুযায়ী ভেন্টিলেটর বানাচ্ছেন আফগান তরুণীরা। এর আগে ভেন্টিলেটরের নকশা এমআইটি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় অনুমোদনের জন্য। অনুমোদন পাওয়ার পরই শুরু হয় কাজ। রোবট গবেষক রয়া মাহবুব বলেন, 'আমরা টয়োটা করোলা গাড়ির যন্ত্রাংশ থেকে তৈরি ভেন্টিলেটরের একটি নকশা বিশ্ববিদ্যালয় দুটির অধ্যাপকদের কাছে পাঠাই। তারা আমাদের নকশার প্রশংসা করেছেন। তবে ভেন্টিলেটর তৈরির পর পরীক্ষা-নিরীক্ষা করেই তারা চূড়ান্ত অনুমোদন দেবেন।' তিনি আরও জানান, নানাবিধ সংকটের মধ্য দিয়েই তাদের দলটি কাজ করে যাচ্ছে।

আফগানিস্তানে ভেন্টিলেটরটির চূড়ান্ত উৎপাদনের আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন লাগবে। এরপর তাতে অনুমোদন দেবে আফগান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনটাই জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। হেরাতে করোনাভাইরাস প্রতিরোধে যে টাস্কফোর্স কাজ করছে, তার অন্যতম সদস্য ডা. মেহেদি হাদিদ বলেন, 'তরুণীদের বানানো ভেন্টিলেটর পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করতে পারে কিনা, আমরা মূলত সেটিই দেখব।' সূত্র :আরব নিউজ।

কোন মন্তব্য নেই