ঢাকার প্রবেশ পথে পুলিশের অবস্থান, ঢুকতে-বের হতে দেয়া হচ্ছে না - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঢাকার প্রবেশ পথে পুলিশের অবস্থান, ঢুকতে-বের হতে দেয়া হচ্ছে না

করোনার সংক্রমণ ঠেকাতে জরুরি সেবা খাত ছাড়া কাউকেই রাজধানীতে ঢুকতে কিংবা বের হতে দেয়া হচ্ছে না। ঢাকার প্রবেশ পথে নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নেয়া হচ্ছে।

রাজধানীর সব প্রবেশমুখগুলোতে সকাল থেকে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কারণ না দেখাতে পারায় অনেক গাড়ি ঘুরিয়ে দেয়া হচ্ছে। এসময় অনেককেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে বাক বিতণ্ডায় জড়াতে দেখা যায়। আইন না মানায় মামলা দেয়া ও জরিমানা করা ছাড়াও দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে শাস্তি দেয়া হয়। করোনা মোকাবেলায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

কোন মন্তব্য নেই