নাটোরে ঢাকা ও না.গঞ্জ থেকে আসা ৬ পরিবার লকডাউন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নাটোরে ঢাকা ও না.গঞ্জ থেকে আসা ৬ পরিবার লকডাউন


নাটোরের সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ৬টি পরিবারকে স্থানীয়ভাবে লকডাউন করে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহে মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম।

ঢাকা ও নারায়ণগঞ্জে গার্মেন্টস ও রিকশা চালানোর কাজে নিয়োজিত ৬ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে উপজেলার চামাড়ী ও হাতিয়ান্দহ ইউনিয়নের মহিষমারি, বাহাদুরপুর ও নারায়নপুরে নিজ নিজ গ্রামে ফিরে আসে। আসার পরই ইউনিয়ন পরিষদ থেকে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে আজ তাদের বাড়ির চারিদিকে বাশেঁর বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়। ওই ৬ পরিবারে অন্তত ২১ জন সদস্য রয়েছে বলে জানান চামড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম।

কোন মন্তব্য নেই