ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে বুধবার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

 


চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩২টি কোম্পানি। এসব কোম্পানির ৬৫ কোটি ৯৩ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৭৭ লাখ ৬০ হাজার ৪৪২টি শেয়ার ৫৩ বার হাতবদল হয়েছে।


এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ কোটি ৯৭ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। যা ৩টি ট্রেডে ৭ লাখ ২০ হাজার ৭৯৬ টি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে কোহিনুর কেমিক্যাল লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকা। একটি ট্রেডে হাতবদল হয়েছে এক হাজার ১৫৯টি শেয়ার।

কোন মন্তব্য নেই