মাইক্রোসফটের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাইক্রোসফটের মুনাফা বেড়েছে ৩৩ শতাংশ

 


সম্প্রতি নিজেদের আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল জানিয়েছে মাইক্রোসফট। গত বছরের তুলনায় আয় ১৭ শতাংশ বেড়ে ৪,৩১০ কোটি ডলার হওয়ার খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি।


প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, বিশ্লেষকদের অনুমানের চেয়েও ২৯০ কোটি ডলার বেশি আয় হয়েছে মাইক্রোসফটের। সবমিলিয়ে মুনাফা ৩৩ শতাংশ বেড়ে ১,৫৫০ কোটি ডলারের ঘরে দাঁড়িয়েছে।


গত বছরের চেয়ে ভালো করেছে মাইক্রোসফটের ক্লাউড ব্যবসা। হিসেবে গত বছরের তুলনায় ক্লাউড ব্যবসায় আয় বেড়েছে ২৩ শতাংশ। পিসি বাজারেও ব্যবসা বেড়েছে মাইক্রোসফটের। গত বছর জুড়ে মাইক্রোসফটের ‘মোর পারসোনাল কম্পিউটিং’ ব্যবসা ১৪ শতাংশ বেড়ে ১,৫১০ কোটি ডলারে দাঁড়িয়েছে।


বিশ্লেষকদের ধারণা ছিল, ওই খাতটি থেকে মাইক্রোসফটের আয় হবে ১,৩৫৫ কোটি ডলার। এক্সবক্স কনটেন্ট ও সেবা খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা বেড়েছে ৪০ শতাংশ। এক্সবক্স হার্ডওয়্যার বিক্রি বেড়েছে ৮৬ শতাংশ। পরবর্তী প্রজন্মের কনসোল নিয়ে আসার কারণেই এমনটা হয়েছে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।


ইনটেলের মতো মাইক্রোসফটও কোভিড-১৯ মহামারী বিশ্বের পিসি চাহিদা থেকে লাভবান হয়েছে। হিসেবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিক্রি ততোটা বাড়েনি। গত বছরের তুলনায় এক শতাংশ বেড়েছে। অন্যদিকে, উইন্ডোজের বাণিজ্যিক পণ্য এবং ক্লাউড সেবার বিক্রি বেড়েছে ১০ শতাংশ।

কোন মন্তব্য নেই