আয় বেড়েছে ম্যাকসন্স স্পিনিংয়ের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আয় বেড়েছে ম্যাকসন্স স্পিনিংয়ের

 


ম্যাকসন্স স্পিনিং লিমিটেডের চলতি হিসাববছরের অর্ধবার্ষিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বেড়েছে ইপিএস।


বুধবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।


ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।


দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫১ পয়সা। এর আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০২ পয়সা।


দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। এর আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০৪ পয়সা।


দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৮ পয়সা। আগের বছর একই সময়ে তা ১ টাকা ৪৭ পয়সা ছিল।


উল্লেখ্য, ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৭২ পয়সা।

কোন মন্তব্য নেই