৪০তম বিসিএসের ফল কবে, জানা যাবে আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

৪০তম বিসিএসের ফল কবে, জানা যাবে আজ


 
৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে তা আজ জানা যেতে পারে। 


বুধবার বিকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সভায় ফলের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার দিনও ধার্য হতে পারে বলে পিএসসি সূত্রে জানা গেছে।


২০১৯ সালের ৩ মে ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আবেদন করেছিলেন চার লাখ ১২ হাজার ৫৩২ শিক্ষার্থী। এতে অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। 


এ বিসিএসে এক হাজার ৯০৩ ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এবার প্রশাসনে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

কোন মন্তব্য নেই