ব্লক মার্কেটে সোমবার লেনদেনের শীর্ষে ইফাদ অটোস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ব্লক মার্কেটে সোমবার লেনদেনের শীর্ষে ইফাদ অটোস

 


চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয় ৩১টি কোম্পানি। এসব কোম্পানির ৩৯ কোটি ৬০ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন হয়েছে।


তথ্য মতে, কোম্পানিগুলোর মোট ৯০ লাখ ৩৮ হাজার ৭১৭টি শেয়ার ৫৭ বার হাতবদল হয়েছে।


এদিকে কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২১ কোটি ৭৯ লাখ টাকার বেশি শেয়ার লেনদেন করেছে ইফাদ অটোস লিমিটেড। যা ৮টি ট্রেডে ৪ কোটি ২২ লাখ ৬ হাজারটি শেয়ার হাতবদল হয়েছে।


অপরদিকে ব্লক মার্কেটে সবচেয়ে কম লেনদেন করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এটির লেনদেনের পরিমাণ ৫ লাখ টাকার বেশি। একটি ট্রেডে হাতবদল হয়েছে ৯ হাজার ২০০টি শেয়ার।

কোন মন্তব্য নেই